রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

চেক প্রজাতন্ত্রের রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৬


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

একটি প্রোপেন-বিউটেন হিটার উল্টে গিয়ে রেস্তোরাঁটিতে আগুন ধরে যায়। চেক প্রজাতন্ত্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর মথের একটি রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন।

চেকের জরুরি পরিষেবা রোববার সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে জানায়, শনিবার সন্ধ্যার এই অগ্নিকাণ্ডে আটজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর পুরো ভবনটিতে আগুন ধরে যায়। রেস্তোরাঁটি ও আশপাশের ভবন থেকে ৩০ জনকে সরিয়ে নেওয়া হয়।

দেশটির দমকল বাহিনী বলেছে, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী একটি হিটার উল্টে যাওয়ার পর আগুন ধরে যায়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভিত রাকুসান চেক রেডিওকে বলেছেন, রেস্তোরাঁটির সামনের বাগানে সম্ভবত একটি প্রোপেন-বিউটেন হিটার উল্টে গিয়েছিল আর তাতেই আগুনের সূত্রপাত্র হয়।

দমকল বাহিনী জানিয়েছে, বিস্ফোরণের সময় একজন অতিথি ওয়াশরুমে আটকে পড়েন, তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে তারা।

চেক রেডিও জানিয়েছে, বিস্ফোরণের সময় রেস্তোরাঁটিতে প্রায় ২০ জন অতিথি ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ