শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জনপ্রিয়তা নয়, যোগ্যতা দেখে বক্তা নির্বাচন করুন: মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

বৈঠকে বসছে সিরিয়া-ইরাক ও ইরান, নেপথ্যে যে কারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বৈঠকে বসতে যাচ্ছে সিরিয়া, ইরাক ও ইরান। ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে বসতে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স

এমন এক সময় এই বৈঠকের আয়োজন করা হচ্ছে, যখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দখলে থাকা দেশটির উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পো দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। এছাড়া গতকাল হামা শহরও দখলে নিয়েছে এই গোষ্ঠীটি। গত সপ্তাহ থেকে সিরিয়ান সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে টিকে থাকতে না পেরে সরকার বাহিনী দুই শহরে থেকে চলে গেছে।

এদিকে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গতকাল বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে গেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাশাম সাববাগ। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের (আইএনএ) খবরে বলা হয়েছে, আজ শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ইরাকে যাবেন।

ইরাকি এবং সিরিয়া সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহযোগীতায় ইরাকি কিছু যোদ্ধা চলতি সপ্তাহে সিরিয়াতে ঢুকে পড়েছে। এছাড়া ইরাক-ইরান সমর্থিত আধাসামরিক বাহিনী হাশদ আল-শাবি সিরিয়া সীমান্তে জড়ো হয়েছে। বলা হচ্ছে, ইরাকের সুরক্ষায় এই বাহিনী অত্যন্ত কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ