শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রবিউল আউয়াল উপলক্ষে ‘সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনে’র নানা উদ্যোগ জমজমকে ঘিরে জনবসতির সূচনা হবিগঞ্জে পুনরায় গ্যাস সরবরাহ চালু জনপ্রিয়তা নয়, যোগ্যতা দেখে বক্তা নির্বাচন করুন: মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

কাতার ছাড়ার গুঞ্জন নাকচ করল হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হঠাতই গুঞ্জন উঠেছিল কাতার থেকে অন্য দেশে সরে যাচ্ছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতারা। তাদের রাজনৈতিক কার্যালয়ও সরিয়ে নেয়া হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, তুরস্কে আশ্রয় নিচ্ছেন হামাস নেতারা।

তবে তুরস্ক সেই খবর সরাসরি নাকচ করে দেয়।

এবার রাজনৈতিক দপ্তর কাতার থেকে তুরস্কে স্থানান্তরের খবরটি ‘মিথ্যা ও প্রমাণ অযোগ্য’ প্রচারণা বলে প্রত্যাখ্যান করেছে হামাস।

হামাসের একাধিক সূত্রের দাবি, এমন গুজব দখলদার ইসরায়েল সরকার মাঝেমধ্যেই ছড়ায়।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক গাজা উপত্যকা ও লেবাননে হামলার জন্য ইসরায়েলের তীব্র সমালোচনা করে আসছে। এমনকি দেশটি হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে না। হামাসের অনেক নেতা নিয়মিত তুরস্ক সফর করেন। কূটনৈতিক সূত্রটি বলেছে, হামাসের পলিটিক্যাল ব্যুরো সদস্যরা সময়ে সময়ে তুরস্ক সফর করেন। হামাস পলিটিক্যাল ব্যুরো তুরস্কে চলে গিয়েছে বলে যেসব প্রতিবেদন করা হচ্ছে সেখানে সত্যতা নেই।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ