রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফিলিস্তিন ইস্যুতে এরদোয়ান ও সিসির সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

যুদ্ধবিদ্ধস্ত ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসির সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমান। সৌদি প্রেস এজেন্সির ( এসপিএ ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ( ১ সেপ্টেম্বর ) মধ্যপ্রাচ্যের এই তিন প্রভাবশালী নেতা ফিলিস্তিনে চলমান ‘গণহত্যা’ ও অন্যান্য আঞ্চলিক সমস্যা নিয়ে কথা বলেছেন। এরদোয়ানের সঙ্গে আলাপে সৌদি যুবরাজ ফিলিস্তিনে আগ্রাসন বন্ধে আবারও ইসলামিক দেশগুলোর ঐক্যবদ্ধ হবার পাশাপাশি সেখানকার জনগণের ওপর ভয়াবহ হামলা বন্ধে চাপ প্রয়োগ করতে হবে বলেও মন্তব্য করেন।

অপরদিকে মিশরীয় প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনালাপে ক্রাউন প্রিন্স বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের অভিযান বন্ধ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, তারা একের পর এক ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনে হামলা শুরু করে। ওই হামলায় এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় ১ লাখের কাছাকাছি মানুষ আহত হয়েছেন।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ