বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ফের ইসরায়েলকে কড়া হুশিয়ারি দিয়ে যা বললেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

গাজায় দখলদার ইসরায়েলি বর্বর গণহত্যা নিয়ে শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এবার ইসরায়েলের হাতে ‘মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন পদপিষ্ট’ হচ্ছে বলে মন্তব্য করলেন তিনি।

জার্মানি থেকে দেশে ফেরার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘ইসরারয়লকে এই বর্বরোচিত হামলা বন্ধ করার মাধ্যমে গণহত্যার ইতি টানতে হবে। ইসরায়েল এখও গাজায় গণহত্যা ও একের পর এক হামলা চালাচ্ছে। দখলদার ইসরায়েল মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে পদদলিত করছে।’

আরও পড়ুন; ইসরায়েলি মেজরকে হত্যা করল হামাস

তাছাড়া ইসরায়েল লেবাননেও আতঙ্ক ছড়াচ্ছে। হিজবুল্লাহর সঙ্গে দ্বন্দ্বের জেরে লেবাননকে যুদ্ধের হুমকি দিয়েছে তারা। গাজা যুদ্ধ লেবানন পর্যন্ত টেনে নেওয়ার বিষয়ে দখলদার ইসরায়েলকে সতর্ক করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘ সরাসরি তারা লেবাননকেও যুদ্ধের জন্য হুমকি দিচ্ছে। অবশ্যই দখলদার ইসরায়েলকে এই অঞ্চলে সংঘাত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য থেকে সরে আসতে হবে।’

সূত্র: আনাদোলু এজেন্সি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ