শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

ইরানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফ বা দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ হবে আজ শুক্রবার। ইরানের ভেতরে যেমন ভোটকেন্দ্র থাকবে তেমনি বিদেশে অবস্থানকারী ইরানিরাও ভোট দিতে পারবেন।

যুক্তরাষ্ট্রের ২১টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আজ স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে। স্বাভাবিক নিয়মে ১০ ঘণ্টা ভোটগ্রহণ করা হবে। তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন।

গত শুক্রবারের নির্বাচনে কোনো প্রার্থীই প্রদত্ত ভোটের শতকরা ৫০ ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় এই নির্বাচন রান-অফ বা দ্বিতীয় পর্বে গড়িয়েছে। এ কারণে ইরানের আইন অনুযায়ী নির্বাচনে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দুই প্রার্থী অর্থাৎ সংস্কারবাদী মাসুদ পেজেশকিয়ান এবং মূলনীতিবাদী সাঈদ জালিলির মধ্যে শুক্রবার দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন এক দিনে অনুষ্ঠিত হয়। এখানে নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেন স্বয়ং জনগণ। সাধারণত জনগণের প্রতিনিধি হিসেবে এসব দায়িত্ব পালন করে থাকেন সমাজের আস্থাভাজন অবসরপ্রাপ্ত শিক্ষক, ব্যবসায়ী এবং প্রবীণ ব্যক্তিরা।

সূত্র : পার্স টুডে 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ