শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

ইসরাইলি হামলার হুমকি; বাড়ি-ঘর ছেড়ে যাচ্ছে ফিলিস্তিনের খান ইউনিসবাসীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরাইলি সেনাবাহিনীর বাড়িঘর খালি করার নির্দেশের মুখে গাজার পূর্বাঞ্চলীয় দ্বিতীয় শহর খান ইউনিস ছেড়ে চলে যেতে হচ্ছে শুরু করেছে ফিলিস্তিনিদের।

প্রত্যক্ষদর্শীরা রাতভর এবং সকালেও খান ইউনিসের আশপাশে একাধিক ইসরাইলি হামলার কথা জানিয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এবং এক চিকিৎসাকর্মী এসব হামলায় আটজন নিহত ও ৩০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছে। খবর আলজাজিরা ও রয়টার্সের। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই এলাকার ইউরোপীয়ান গাজা হাসপাতাল থেকে পালাচ্ছে রোগী ও চিকিৎসাকর্মীরা। রেড ক্রস রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরে সহায়তা করছে। আলজাজিরা আরও জানিয়েছে, হাসপাতালটিতে মাত্র তিনজন রোগী রয়ে গেছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিক।

ইসরাইল অধিবাসী এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নগরীর পশ্চিম দিকে সরে যেতে বলেছে। তবে অধিবাসী এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলছে, অবরুদ্ধ এই ভূখণ্ডে কোথাও যাওয়ার নিরাপদ জায়গা নেই। খান ইউনিসের বেশিরভাগ এলাকাই এ বছরের শুরুর দিকে হামাসের বিরুদ্ধে ইসরাইলের হামলায় ধ্বংস হয়ে গেছে। কিছু অধিবাসী পরে খান ইউনিসে ফিরে এসেছিল। আবার রাফায় ইসরাইলের হামলা থেকে বাঁচতেও এখানে কিছু অধিবাসী ফিরে এসেছিল। কিন্তু এখন তারা আবারও নতুন হামলার হুমকির মুখে এখানে থেকে চলে যাচ্ছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ