শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অন্ধকার যুগে এক আলোর প্রতীক্ষা ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন আজ, লড়ছেনস যেসব প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির উত্তরসূরি বাছাইয়ে শুক্রবার (২৮ জুন) আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ নির্বাচনে লড়ছেন চার প্রার্থী। তারা হলেন হলেন মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুরমোহাম্মাদি, সাইদ জলিলি এবং মোহাম্মদ বাকের কলিবফ। নির্বাচনে দেশের পাশাপাশি বিদেশে অবস্থানরত নাগরিকরাও ভোটাধিকারের সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিফ ঘোষণা করেন, শুক্রবার বিশ্বের ৯৫টি দেশে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। সেসব দেশে অবস্থানকারী ইরানি নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। পাশাপাশি দেশের অভ্যন্তরে ৫৯ হাজার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেয়ার সুযোগ পাবেন ভোটাররা। 

অভিভাবক পরিষদের মুখপাত্র বলেন, শুক্রবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। স্বাভাবিক নিয়মে ১০ ঘণ্টা ভোটগ্রহণ করা হবে। তবে প্রয়োজনে ভোটগ্রহণের সময় বাড়ানো হতে পারে। আর বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন।

এর আগে অভিভাবক পরিষদ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ৮০ জনের রেকর্ড পর্যালোচনা করেন। ছয়জনকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। তবে ইতোমধ্যে দুই প্রার্থী অন্যদের প্রতি সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। ফলে লড়াই হবে চার প্রার্থীর মধ্যে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ