শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু   বরগুনায় ডোবায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু দেশে হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা সংগ্রামে মুসলিম, উলামায়ে কেরাম ও বুদ্ধিজীবীদের অবদানের কথা স্মরণ করেছেন জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি। তিনি বলেছেন, ভারতের স্বাধীনতা কারও দেওয়া ভিক্ষা বা অনুগ্রহের ফল নয়; বরং দীর্ঘ সংগ্রাম, কারাবরণ এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা।

১৫ আগস্ট উপলক্ষে দেওয়া এক বার্তায় মাওলানা আরশাদ মাদানি বলেন, স্বাধীনতা আন্দোলনে মুসলিম উলামায়ে কেরাম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। জমিয়ত উলামায়ে হিন্দের ইতিহাসও অবিভক্ত ভারত ও হিন্দু-মুসলিম ঐক্যের পক্ষে অবস্থানের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, মুসলিম আলেমরা ভারত ভাগের বিরোধিতা করেছিলেন। তারা ভারতকে ঐক্যবদ্ধ রাখতে হিন্দু-মুসলিম ঐক্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন।

মাওলানা মাদানির বক্তব্যে উঠে আসে, ভারতের স্বাধীনতার ইতিহাস কোনো একক সম্প্রদায় বা গোষ্ঠীর ত্যাগের ইতিহাস নয়। বরং বিভিন্ন ধর্ম, সম্প্রদায় ও শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত আন্দোলন, সংগ্রাম ও আত্মত্যাগের ফলেই ভারত স্বাধীনতা অর্জন করেছে।

তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনে মুসলিম উলামায়ে কেরামের অবদান ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ব্রিটিশবিরোধী আন্দোলনে তারা শুধু অংশগ্রহণই করেননি; বরং জনগণকে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং বহু আলেম কারাবরণ ও নানা নির্যাতনের শিকার হয়েছেন।

এর আগে বিভিন্ন বক্তব্যেও মাওলানা আরশাদ মাদানি স্বাধীনতা সংগ্রামে উলামায়ে কেরামের ভূমিকা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ১৮৫৭ সালের স্বাধীনতা আন্দোলনেরও আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উলামায়ে কেরামের ভূমিকা ছিল। একই সঙ্গে স্বাধীনতা আন্দোলনে হিন্দু-মুসলিম ঐক্যের ওপর তারা গুরুত্ব দিয়েছিলেন।

সূত্র: ইউএনএ নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ