শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অন্ধকার যুগে এক আলোর প্রতীক্ষা ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা

কাবাঘরের নতুন চাবিরক্ষকের নাম ঘোষণা করা হয়েছে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ড. শায়খ সালেহ বিন জয়নুল আবেদিন আল-শাইবির ইন্তকালের পর পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব কে পাচ্ছেন তা নিয়ে কৌতূহল ছিল। অবশেষে ঘোষণা করা হলো নতুন চাবিরক্ষকের নাম। তিনি হলেন আবদুল ওয়াহাব বিন জাইন আল-আবিদিন আল-শাইবি।

গতকাল সোমবার ( ২৪ জুন ) আনুষ্ঠানিকভাবে সৌদি আরবে বিশিষ্ট ব্যক্তি ও অভিজাত পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার হাতে পবিত্র কাবাঘরের চাবি তুলে দেওয়া হয়। এখন থেকে তিনিই পবিত্র ঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব পালন করবেন। কাবার চাবির দায়িত্ব গ্রহণের সময় শায়খ আবদুল ওয়াহাব আল-শাইবি তার ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পবিত্র কাবাঘরের ঐতিহ্য ও পবিত্রতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় তিনি মুসলিমদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান এবং মুসলিম বিশ্বের সেবায় তার পূর্বসূরিদের মতো অবদান রাখার অঙ্গীকার করেন। কাবাঘরের নতুন দায়িত্বপ্রাপ্ত শায়খ আবদুল ওয়াহাব আল শাইবি রাসুলুল্লাহ (স.)-এর বিখ্যাত সাহাবি উসমান (রা.)-এর ১১০তম উত্তরসূরি। জাহেলি যুগ থেকেই কাবাঘরের চাবি শাইবা গোত্রের কাছে থাকত। মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ (স.) নিজেই ওই গোত্রের উসমান ইবনে তালহা (রা.)-এর কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন। এসময় তিনি বলে দেন, ‘এখন থেকে এ চাবি তোমার বংশধরের হাতেই থাকবে, একেবারে কেয়ামত পর্যন্ত। তোমাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম।’ সেই ধারা এখনো চলমান। তাদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবাঘরে প্রবেশ করে থাকেন। তারাই কাবার দরজা খুলে দেন।

উল্লেখ্য, এতদিন পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্বে ছিলেন ড. শায়খ সালেহ বিন জয়নুল আবেদিন আল-শাইবি। গত শুক্রবার (২১ জুন) দিবাগত রাতে মক্কায় মারা যান তিনি। পরদিন শনিবার (২২ জুন) পবিত্র মসজিদুল হারামে জানাজার পর তাঁকে জান্নাতুল মুয়াল্লায় দাফন করা হয়।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ