বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


গাজায় ৫০ হাজার শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন : জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ৫০ হাজারের বেশি শিশুর তীব্র অপুষ্টির জন্য অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডাব্লিউএ) শনিবার (১৫ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি শনিবার বলেছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশে বিধি-নিষেধ থাকায় হাজার হাজার ফিলিস্তিনি অনাহারে আছে। তাদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছে ইউএনআরডাব্লিউএ। কিন্তু যুদ্ধবিধ্বস্ত গাজার পরিস্থিতি বিপর্যয়কর।

ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সহায়তা বিতরণ করা কঠিন। তিনি আলজাজিরাকে বলেন, যেকোনো যুদ্ধের চেয়ে এই যুদ্ধে বেশি ত্রাণকর্মী নিহত হয়েছে।

এল্ডার বুধবার বলেছেন, ১০ হাজার শিশুর জন্য পুষ্টি ও চিকিৎসা সরবরাহে এক ট্রাক সহায়তা নেয় ইউনিসেফের একটি মিশন। এতে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমোদনও ছিল। কিন্তু এই ট্রাক প্রবেশ করতে দেওয়া হয়নি। তারপর সেই শিশুরা আর সাহায্য পায়নি।

গত মাসের শুরুর দিকে রাফা শহরের একটি প্রধান ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর ফলে দক্ষিণ ও à¦