বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’ অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো অংশীদার নেই। আমি হাজির। সব প্রশংসা ও অনুগ্রহ শুধুই তোমার। সব রাজত্ব তোমার। হাজিদের ধ্বনিতে এমন জিকিরে মুখর হবে মিনা, আরাফাতের ময়দান ও মুজদালিফা।

এরই মধ্যে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। যা চলবে আগামী পাঁচ দিন। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ৮ তারিখ হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ৯ জিলহজে অবস্থান করতে হয় আরাফাতের ময়দানে। আর ১০ জিলহজে পশু কোরবানি করেন হাজিরা। পশু কোরবানি শেষে আরও দুদিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। হজ সম্পন্ন করতে সব মিলিয়ে পাঁচদিন সময় লাগে। সূত্র: আলজাজিরা।

এ বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মানুষ হজ পালন করবেন। আর বাংলাদেশ থেকে হজ পালন করবেন ৮৫ হাজার ২৫৭ জন।

শুরুতে মিনায় অবস্থান করা সুন্নত। তাই হাজিরা সেখানে অবস্থান করবেন। এরপর আরাফার ময়দান, মুজদালিফা, মিনায় কঙ্কর নিক্ষেপ, মাথা মুণ্ডন, সাফা-মারওয়া সায়ী, তাওয়াফ, দমে শোকর আদায় করবেন।

গতকাল এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনায় উপস্থিত হাজিরা। মিনায় ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন হাজিরা।

এরপর ৯ জিলহজ সকাল থেকে আরাফাতের ময়দানে উপস্থি