রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

কপালে ব্যান্ডেজ নিয়ে ইফতার পার্টিতে মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কলকাতার গার্ডেনরিচে বহুতল ভবন ধসে পড়ার পরদিন সকালেই ঘটনাস্থলে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে দিনও তার কপালে ব্যান্ডেজ দেখা গিয়েছিল। এরপর আজ বৃহস্পতিবার পার্ক সার্কাসে ইফতারে যোগ দেন তিনি।

পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর এই নিয়ে তাকে দ্বিতীয়বার জনসমক্ষে দেখা গেল। ঘটনাচক্রে দু’টিই কলকাতা পৌরসভা এলাকায়। তবে মাথায় আঘাত নিয়েও নিয়মিত নবান্নে গিয়ে প্রশাসনিক কাজ করছেন মুখ্যমন্ত্রী।

আগামী রোববার তিনি লোকসভা ভোটের প্রচার শুরু করবেন নদিয়ার কৃষ্ণনগর লোকসভার ধুবুলিয়া থেকে।

‘উদ্দীপনী’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজন করেছিল ইফতারের। সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, বিদায়ী সাংসদ ও কলকাতার দুই কেন্দ্রের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, মন্ত্রী বাবুল সুপ্রিয়সহ অনেকে।

গত ১৪ মার্চ কালীঘাটে নিজের বাড়িতেই পড়ে গিয়ে কপালে আঘাত পান মমতা। গভীর ক্ষতের জন্য সেলাইও করতে হয়েছিল। তবে তৃণমূল সূত্রে জানা গেছে, ক্রমশ সুস্থ হয়ে উঠছেন তিনি। এখনো তিনি নির্বাচনী সভা শুরু করেননি। তার সর্বশেষ রাজনৈতিক কর্মসূচি ছিল গত ১০ মার্চ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ