শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গাজায় প্রথমবার বিমানযোগে ত্রাণ ফেলল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজার জন্য প্রথমবারের মতো ত্রাণ সহায়তা  করেছে যুক্তরাষ্ট্র। তিনটি সামরিক বিমান থেকে ত্রাণ সহায়তার অন্তত ৩০ হাজার খাবারের প্যাকেট ফেলেছে দেশটি। শনিবার (২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, জর্ডানের বিমান বাহিনীর সহায়তায় প্যারাসুটের মাধ্যমে এই প্যাকেটগুলো ফেলা হয়।

খাবারের প্যাকেটগুলো ফেলার জন্য তিনটি সি-১৩০ পরিবহণ বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তবে সাহায্যগুলো ঠিক কোথায় ফেলা হয়েছে তা জানা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ৬৬টি বড় কাঠের বাক্সে করে অন্তত ৩৮ হাজার খাবারের প্যাকেট ফেলা হয়েছে।

বৃহস্পতিবার গাজায় ত্রাণ সংগ্রহের জন্য জড়ো হওয়া বেসামরিক নাগরিকের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয় বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। ওই ঘটনার পর, শুক্রবার গাজা উপত্যকায় উড়োজাহাজ থেকে ত্রাণ ও অন্যান্য সরবরাহ ফেলার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘোষণার পরদিনই খাবারের প্যাকেট ফেলল মার্কিন সামরিক বাহিনী ।

দেশি-বিদেশি চাপের মুখে গাজার ভূমধ্যসাগরীয় উপকূলের ২১০ নটিক্যাল মাইল দূরের সাইপ্রাস থেকে সমুদ্রপথে জাহাজের মাধ্যমে ত্রাণ সহায়তার কথাও বিবেচনা করছেন মার্কিন কর্মকর্তারা।

কয়েক মাস ধরেই গাজায় আরও সাহায্যের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু রাফাহ ক্রসিং দিয়ে ত্রাণ সরবরাহকারী ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে ইসরাইল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ