মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন? গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ

ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হামলা অব্যাহত থাকার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা সত্ত্বেও লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।

গোষ্ঠীটির মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে বলেছেন, “হুথির বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বোমা হামলা লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে আক্রমণ বন্ধ করতে পারবে না।”

তিনি আরও বলেন, “কোনও কিছুই মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই আগ্রাসনকে নায্যতা দিতে পারে না।”
এর আগে হুথি গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরোর সদস্য ফাদল আবু-তালিব এক্স-এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “তারা যেকোনও যুদ্ধ বা সংঘাতের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।” সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ