শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি গাজার ৬ লাখ মানুষ : জাতিসংঘের রিপোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পৌনে ৬ লাখ বাসিন্দা বিপর্যয়কর ক্ষুধা ও ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি। যা মোট জনসংখ্যার ২৬ শতাংশ। এই তথ্য উঠে এসেছে জাতিসংঘের এক রিপোর্টে । শুক্রবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ‘আনাদোলু এজেন্সি’।

প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজার পাঁচ লাখ ৭৬ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ ‘বিপর্যয়কর ক্ষুধার’ মুখোমুখি হয়েছেন, বলে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে।

আর গাজার সব বাসিন্দাই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সংকটে রয়েছে বলে জানানো হয়েছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) রিপোর্টে।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)সহ জাতিসংঘের অন্যান্য সংস্থা ও বেসরকারি সংস্থার (এনজিও) তথ্য অন্তর্ভুক্ত করে এই রিপোর্ট তৈরি করেছে আইপিসি। আইপিসি হচ্ছে একটি বহু-অংশীদার ভিত্তিক প্ল্যাটফর্ম যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈজ্ঞানিক মান অনুযায়ী ক্ষুধা সংকটের তীব্রতা এবং মাত্রা নির্ধারণ করতে তথ্য বিশ্লেষণ করে থাকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার ২৬ শতাংশ মানুষ - প্রায় ৫ লাখ ৭৬ হাজার ৬০০ বাসিন্দা - তাদের খাদ্য সরবরাহ এবং সংকট মোকাবিলা করার সক্ষমতা হারিয়ে ফেলেছে। তারা বিপর্যয়কর ক্ষুধা (আইপিসি ফেজ ৫) এবং অনাহারের সম্মুখীন হয়েছে।’ টানা আড়াই মাস গাজায় আকাশ ও স্থলপথে নির্বিচারে হামলা করে চলেছে ইসরায়েলি বাহিনী। এতে করে ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডটিতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ