শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

এবার মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি হামলার হুমকি হুথিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হুথি প্রধান আব্দেল মালেক আল-হুথি

এবার লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, “যুক্তরাষ্ট্র যদি তাদের ব্যাপারে ‘নাক গলায়’ এবং ইয়েমেন হামলা চালায়— তাহলে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি হামলা চালানো হবে।”

এছাড়াও যুক্তরাষ্ট্রের গঠিত টাস্ক ফোর্সে অন্যান্য দেশকে যুক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন হুথি প্রধান।
বুধবার হুথি প্রধান আব্দেল মালেক আল-হুথি এক টিভি ভাষণে এসব কথা বলেন।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা। তাদের হামলার কারণে লোহিত সাগরের সামুদ্রিক পথ বড় ঝুঁকির মুখে পড়েছে।

হুথিদের হামলা প্রতিহতে এরই মধ্যে ১০টি দেশকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে; সেটি নিশ্চিত করবে এই টাস্কফোর্স। এটি গঠনের পরই হুথিদের পক্ষ থেকে নতুন করে হুমিক দেওয়া দিল।

জানা গেছে, যুক্তরাষ্ট্র মোট ৪৯টি দেশকে টাস্ক ফোর্সে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু শুধুমাত্র ১০টি দেশ এতে যোগ দিয়েছে। এমনকি মধ্যপ্রাচ্য থেকে বাহরাইন ছাড়া আর কোনও দেশ যুক্তরাষ্ট্রের এই আহ্বানে সাড়া দেয়নি। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ