সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২ হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস আইন-শৃংখলা রক্ষায় ব্যর্থ সরকার, প্রতিদিন গড়ে ১০ খুন: গাজী আতাউর রহমান মেয়েদের উপবৃত্তি ফের চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

রুশপন্থি সাবেক ইউক্রেনীয় এমপিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইউক্রেনের পার্লামেন্টের সাবেক রুশপন্থি সদস্য ইলিয়া কিভাকে গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) ইলিয়া কিভাকে হত্যা করেছে।

বৃহস্পতিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল বুধবার রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ-পশ্চিমে ওডিনসোভো অঞ্চলের একটি পার্কে ইউক্রেনীয় এ সংসদ সদস্যকে হত্যা করা হয়। ইলিয়া কিভাকে দেশদ্রোহী বলে ঘোষণা করেছিল ইউক্রেন। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারও করেছে দেশটি।
রাশিয়ান তদন্তকারীরা এ ঘটনায় তদন্ত শুরু করেছেন। তারা সন্দেহভাজন এক ব্যক্তির খোঁজে অনুসন্ধান শুরু করেছেন। ওই ব্যক্তি অজ্ঞাত অস্ত্র থেকে ইলিয়া কিভার ওপর গুলি চালায়। 

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো আক্রমণ করার আগে কিভা ইউক্রেনের পার্লামেন্টের সদস্য ছিলেন। তিনি অনলাইনে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সমালোচনা করতেন। যুদ্ধের পুরো সময় তিনি রাশিয়ায় ছিলেন।

সূত্র : আল-জাজিরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ