শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু দুই সপ্তাহে নিহত ২৪, কেন বিক্ষোভে উত্তাল পাকিস্তানশাসিত কাশ্মীর

ইসরাইলি কারাগার থেকে আরও ৩৯ ফিলিস্তিনির মুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুদ্ধবিরতির তৃতীয় দিনে আরও ৩৯ কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল। এ নিয়ে যুদ্ধবিরতির প্রথম দিন থেকে মোট মুক্তিপ্রাপ্তদের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে। এর আগে তৃতীয় ধাপে ১৩ ইসরাইলিসহ ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, চার দিনের যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস ও ইসরাইলের মধ্যে বন্দিবিনিময়ের তৃতীয় দিনে সব মিলিয়ে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের মুক্তি উপলক্ষ্যে রোববার (২৬ নভেম্বর) রাতে অধিকৃত পশ্চিমতীরের রামাল্লায় বিশালসংখ্যক ফিলিস্তিনি রাস্তায় নেমে আসেন।

সেখানে তারা মুক্তি পাওয়া বন্দিদের বহনকারী রেডক্রসের বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় কেউ কেউ ফিলিস্তিনের প্রধান দুটি রাজনৈতিক দল হামাস ও ফাতাহর পতাকার পাশাপাশি ফিলিস্তিনি পতাকাও ওড়ান।

দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গত শুক্রবার (২৪ নভেম্বর) হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। চার দিনের এই অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হবে আজ। যুদ্ধবিরতির প্রথম দিনে ১৩ ইসরাইলিসহ ২৪ জনকে মুক্তি দেয় হামাস। অপরদিকে ৩৯ জন কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরাইল।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ