শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু দুই সপ্তাহে নিহত ২৪, কেন বিক্ষোভে উত্তাল পাকিস্তানশাসিত কাশ্মীর

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেল আরও ৩৯ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজা থেকে ১৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েলি কারাগার থেকে আরও ৩৯ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েলের কারা পরিষেবা (আইপিএস)।

আইপিএস জানিয়েছে, তারা তিনটি ভিন্ন কারাগার থেকে মুক্তি পেয়েছেন: মেগিদ্দো, ওফার এবং দামুন। বন্দীদের সবাই ১৮ বছর বা তার কম বয়সী নারী বা অপ্রাপ্তবয়স্ক।

তারা সবাই পশ্চিম তীর বা পূর্ব জেরুজালেমে বাস করতো এবং তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাদের সবাই হত্যার চেষ্টাসহ নিরাপত্তা লঙ্ঘনের অপরাধের জন্য অভিযুক্ত বা দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে কাউকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়নি।
শুক্রবার গাজায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী এদিন হামাস ১৩ ইসরায়েলিকে মুক্তি দেয়, যাদের সবাই নারী ও শিশু। একই সঙ্গে শুক্রবার ১১ বিদেশিকেও মুক্তি দিয়েছে হামাস। এই বিদেশিদের মধ্যে ১০ জন থাইল্যান্ড ও ১ জন ফিলিপাইনের নাগরিক।

চুক্তির শর্ত অনুযায়ী শুক্রবার ১৩ জন ইসরায়েলিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও হামাস আরও ১১ বিদেশিকেও মুক্তি দেয়। হামাস জানায়, ‘সৌজন্যতাবোধ’ থেকেই তাদের মুক্তি দিয়েছে তারা।

একই দিনে ইসরায়েলি কারাগারে থাকা ৩৯ ফিলিস্তিনি নারী ও শিশু বন্দীকেও মুক্তি দেওয়া হয়েছিল। চুক্তির শর্তে রয়েছে, প্রতি একজন জিম্মির পরিবর্তে তিন বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল।

এনএ//


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ