শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু দুই সপ্তাহে নিহত ২৪, কেন বিক্ষোভে উত্তাল পাকিস্তানশাসিত কাশ্মীর

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বাস্তবসম্মত সুযোগ আছে: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় চলমান চার দিনের যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়ানোর ‘বাস্তব’ সুযোগ আছে। 

বাইডেন বলেছেন, ‘আমার মনে হয় (যুদ্ধবিরতির) বাস্তব সুযোগ আছে।’ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বাইডেন আরো বলেন, ‘আমার প্রত্যাশা হচ্ছে আমরা সামনে এগিয়ে যাব। পরিস্থিতি স্বাভাবিক করতে বাকি আরব বিশ্বও চাপ প্রয়োগ করবে। এই সংকটের দ্রুত ইতি টানার চেষ্টায় আমরা এটা করতে পারি।’

তবে বাইডেন এখনো কট্টরভাবে ইসরায়েলকে সমর্থন জানিয়ে যাচ্ছেন। তিনি এখনো হামাসকে পুরোপুরি নির্মূলের পক্ষে। 
তিনি আরো জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যথাসম্ভব বেসামরিক প্রাণহানি কমিয়ে আনতে উৎসাহিত করা হচ্ছে। 

৭ অক্টোবর থেকে গাজায় চালানো ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৫ হাজার ফিলিস্তিনির প্রাণ গেছে। চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরালের ৫০ বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে থাকা ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে।

সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ