মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ছুঁইছুঁই রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইমাম সমাজের উদ্যোগে আয়োজিত আযমতে রেসালাত মহাসম্মেলন শুক্রবার পবিত্র কুরআনের আদলে তৈরি মক্কার প্রবেশদ্বার, অনন্য স্থাপত্যের নিদর্শন ২৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

গাজায় নিহত ফিলিস্তিনিদের সম্মানে তুরস্কে ৩ দিনের জাতীয় শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় ৫ শতাধিক লোকের নিহতের সম্মানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান নিজেই এই ঘোষণা দিয়েছেন।

এর আগে গাজায় গণহত্যার ঘটনায় মিশর ও ইরানও রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয়। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলায় যেসব ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের সম্মানে তুরস্ক তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই ঘোষণা দেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘হাজার হাজার শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর প্রয়োজনের কথা চিন্তা করে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এসব শহীদদের বেশিরভাগই শিশু এবং নিরীহ বেসামরিক নাগরিক। এরদোয়ান আরও বলেন, ‘তুরস্কের নাগরিক হিসাবে আমরা আমাদের হৃদয়ে আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের জন্য বড় কষ্ট অনুভব করি।’

এর আগে গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহতদের জন্য তিন দিনের জাতীয় শোক ঘোষণা করে মিশর। এছাড়া গাজায় গণহত্যার ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করেছে ইরানও। বুধবার গাজার আল আহলি হাসপাতালে বিমান হামলায় প্রায় পাঁচশো মানুষের প্রাণহানির ঘটনায় তিন দিনের শোক পালনের ঘোষণা দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এর আগে ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে মঙ্গলবার ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। ওই এক হামলায় একসঙ্গে ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে জানানো হয় হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪৭১ জন। আল-আহলি আরব নামের ওই হাসপাতালটিতে অসংখ্য আহত ও অসুস্থ মানুষ চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়া দখলদার ইসরায়েলিদের হামলা থেকে বাঁচতেও অনেক মানুষ ‘নিরাপদ আশ্রয়’ ভেবে হাসপাতালটিতে অবস্থান নিয়েছিলেন।

গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার হাসপাতালের ওপর এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। ইসরায়েল অবশ্য বিমান হামলার দায় অস্বীকার করেছে। আনাদোলু বলছে, মঙ্গলবার গভীর রাতে গাজার আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৪৭১ জন নিহত এবং আরও ৩৪২ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে।

 এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ