সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

প্রথমবার ইসরায়েলি কোনো মন্ত্রীর সৌদি সফর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতিসংঘের একটি সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফরে গেছেন ইসরায়েলের পর্যটনমন্ত্রী। সৌদির মাটিতে কোনো ইসরায়েলি মন্ত্রীর প্রথম সফর এটি।

এমন এক সময় হাইম কাটজ সৌদি সফর করছেন যখন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন আমরা শান্তি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছি। এক বিবৃতিতে কাটজ বলেছেন, পর্যটন হলো জাতিগুলোর মধ্যে একটি সেতু। পর্যটনের ক্ষেত্রে সহযোগিতা হৃদয়কে একত্রিত ও অর্থনৈতিক অগ্রগতি করতে পারে। তিনি বলেন, আমি ইসরায়েলের পর্যটন ও বৈদেশিক সম্পর্ককে এগিয়ে নিতে কাজ করবো।

এর আগে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে তিনি সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন।

ইসারায়েলের প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দ্বারপ্রান্তে আছি আমরা। এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হলে নতুন মধ্যপ্রাচ্য তৈরি হবে।

এম আই/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ