বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ

জমিয়তে হিন্দের গুরুত্বপূর্ণ দায়িত্বে মাওলানা আসজাদ মাদানী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ভারতীয় মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন জমিয়ত উলামা হিন্দ-এর লিগ্যাল এইড কমিটি পরিচালিত একাধিক মামলায় বাদী হবেন শাইখুল ইসলাম সাইয়েদ হোসাইন আহমদ মাদানীর সাহেবজাদা আওলাদে রাসুল সাইয়েদ আসজাদ মাদানী।

১০ সেপ্টেম্বর (রোববার) জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি সাইয়েদ মাওলানা আরশাদ মাদানীর নির্দেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম ডেইলি সিয়াসাত ।

এর আগে শহিদ বাবরি মসজিদ মামলায় মাওলানা আসজাদ মাদানি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে সৎ সাহসিকতার পরিচয় দিয়েছেন।

সদ্য প্রয়াত লিগ্যাল এইড কমিটির প্রধান গুলজার আজমী যে সমস্ত মামলায় বাদী হিসেবে মামলা পরিচালনা করেছিলেন, সেসব গুরুত্বপূর্ণ মামলায় এখন থেকে মাওলানা আসজাদ মাদানীকে বাদী হিসেবে দেখা যাবে।

জমিয়ত উলামা হিন্দের সভাপতির নির্দেশে মহারাষ্ট্রে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ মাসুদ হাসমি, সাধারণ সম্পাদক মাওলানা হালিমুল্লাহ কাসেমি, খাজিন মুফতি ইউসুফ কাসেমি, আইন উপদেষ্টা অ্যাডভোকেট শহীদ নাদিম, অ্যাডভোকেট আনসার তানবুলি এবং অফিস সম্পাদক মাওলানা মিরাজ কাসমি এ কমিটির দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, জমিয়ত উলামায়ে হিন্দের সংগঠনটির আইনি সহায়তা কমিটির সেক্রেটারি মাওলানা গুলজার আহমদ (২০ আগস্ট) মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান।

এআই/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ