মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২৯৬ জনের মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে ৬ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২৯৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।

স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার দিকে মরক্কোর প্রাচীন শহর ও পর্যটনকেন্দ্র মারাকেশে ভূমিকম্পটি আঘাত হানে।

শনিবার সকালে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মারাকেশ শহরের ৭১ কিমি (৪৪ মাইল) দক্ষিণ-পশ্চিমে এটলাস পর্বতমালায় ভূপৃষ্ঠের ১৮.দশমিক ৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি পাহাড়ি গ্রামগুলোতে অসংখ্য ভবনগুলো ধসে পড়েছে। এলাকাটি দূরবর্তী হওয়ায় সেখানে হতাহতের প্রকৃত সংখ্যা তাৎক্ষণিক নির্ধারণ করা সম্ভব হয়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, মারাকেশের পুরানো শহরের কিছু ভবন ধসে পড়েছে।

দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যখন ভূমিকম্পটি আঘাত হানে তখন দেশটির অধিকাংশ মানুষ ছিলেন ঘুমে। শহরটি শক্তিশালী আফটারশকে কেঁপে উঠলে স্থানীয়রা তাদের বাড়ির বাইরে থাকারই সিদ্ধান্ত নেন। গভীর রাতেও তাদের সড়কে অবস্থান করতে দেখা যায়।

আবদেলহাক এল আমরানি নামে এক ব্যক্তি এএফপিকে বলেন, ‘দশ মিনিট ধরে বিদ্যুৎ ও ফোন লাইন বন্ধ ছিল। মানুষ সবাই হতবাক ও আতঙ্কে ছিল। শিশুরা কাঁদছিল এবং অভিভাবকরা হতাশ হয়ে পড়েছিল।’

আল-জাজিরা জানায়, ধসে পড়া বাড়িঘরের নিচে অনেক মানুষ আটকা পড়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে রাজধানী রাবাত কেঁপে উঠেছিল। কাসাব্লাঙ্কা এবং এসাউইরাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ