বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’ বগুড়া ও শেরপুরের নির্বাচন ঘিরে সব বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

শীতপ্রবণ তিন জেলার শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জে শীতের প্রকোপ অত্যন্ত তীব্র। সারা দেশের পাশাপাশি শীতপ্রবণ এই তিন জেলায় বিশেষভাবে শীত-সহায়তা কার্যক্রম পরিচালনা করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

সংস্থাটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ জানান, কুড়িগ্রামের ৫টি স্পটে ২৫০ প্যাকেজ শাল-হুডি, ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১,৩৫০ মোজা-টুপি, ১টি স্পটে ৫০ প্যাকেজ খাদ্য বিতরণ কার্যক্রম চলছে। 

এছাড়া এই জেলার হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফিল্টার দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।

চুয়াডাঙ্গা জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৫০ মোজা-টুপি, ২টি স্পটে ১০০ প্যাকেজ শাল-হুডি, ১টি স্পটে ৫০ প্যাকেজ খাদ্য বিতরণ করা হচ্ছে।  

এখানকার হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানেও দেওয়া হচ্ছে গরম পানির ফিল্টার।

কিশোরগঞ্জের ৫টি স্পটে ২৫০ প্যাকেজ শাল-হুডি, ২টি স্পটে ১০০ প্যাকেজ খাদ্য, ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১,৯০০ মোজা-টুপি বিতরণ কার্যক্রম চলছে।

এছাড়া এই জেলার হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে ফিল্টার দেওয়ার কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, এবারের শীতে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ৫০ হাজার টুপি-মোজা এবং শীতপ্রধান অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ১০ হাজার শাল-হুডি বিতরণ করা হচ্ছে।

সেই সাথে মাদরাসা ও হাসপাতালে ২০০ পানির ফিল্টার বিতরণের কাজ চলমান আছে।

শৈত্যপ্রবাহে শীত-প্রধান অঞ্চলের কর্মহারা মানুষের মাঝে ২২.৫ টন জরুরি খাদ্য বিতরণ করা হচ্ছে। খাবার প্যাকেজের ভেতর রয়েছে : ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল এবং ৫০০ গ্রাম লবণ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ