বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

যুবকদের মাধ্যমেই যুগে যুগে বিপ্লব সাধিত হয় বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি বলেন, এ দেশের যুবসমাজ ইসলামী আদর্শে অনুপ্রাণিত।

বুধবার ( ৯ নভেম্বর ) রাতে হবিগঞ্জের মাধবপুর রাজনগর ঐতিহাসিক ইসলামি যুব কাফেলা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন। 

মাধবপুর উলামা পরিষদের প্রধান মুফতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে মাওলানা জুনাইদ আল হাবিব আরো বলেন, যুবসমাজ যেখানে সচেতন সেখানে সত্যের কেতন ওড়ে। 

তিনি ঘোষণা করেন, আগামীর বাংলাদেশ হবে  ইসলামের বাংলাদেশ।  আগামীর বাংলাদেশ 
ইসলামী যুব সমাজের বাংলাদেশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা মেরাজুল হক মাজহারী, মাওলানা শুয়াইব আহমদ আশরাফী, মাওলানা শেখ আহমদ আফজাল বর্নভী, মাওলানা আনোয়ার হোসেন রাজী, মাওলানা সাইফুল্লাহ আনসারী।

সবশেষে তুলাপাড়ার পীর মাওলানা আব্দুর রহমান দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ