রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন জুলাই প্রত্যাশা পূরণ হয়নি, ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে: পীর সাহেব চরমোনাই জুলাই সনদ বাস্তবায়ন বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল শাপলা হত্যাকাণ্ডের মামলার তদন্তের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে হেফাজত নেতারা বাড়ছে নদীর পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা সাইট বিভ্রাটের কারণে ফেসবুক ডাউন

ঢাকার চৌধুরীপাড়ায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সিরাতের বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকার চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ও মসজিদ-ই নূরের বিস্তৃত আঙ্গিনায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে সিরাতুন্নবী সা. বইমেলা ২০২৪। উৎসবমুখর এই আয়োজন চলবে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত।

জানা যায়, বৃহস্পতিবার জোহরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে বইমেলা ও সিরাত উৎসব শুরু হবে। উদ্বোধন করবেন শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ও মসজিদ-ই নূরের মুতাওয়াল্লী জনাব মুহাম্মদ ইমাদুদ্দীন নোমান।

এদিকে পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে আয়োজিত এই ইসলামি বইমেলা প্রতিদিন দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় থাকবে নতুন বই, লেখক আড্ডা ও নানা রকম অফার।

বইমেলায় অংশ নেয়া প্রকাশনায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আবরণ, বইপল্লি, নবপ্রকাশ, সমকালীন, পেনফিল্ড, মুহাম্মদ, আসলাফ, ইখলাছ, হুদহুদ, ফুলদানি।

এছাড়া মসজিদ-ই নূরে প্রায় ২ শ’ প্রতিযোগীকে নিয়ে চলবে সিরাতুন্নবী সা. বক্তৃতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। 

উল্লেখ্য, রবিউল আওয়ালে সিরাতুন্নবী সা.উপলক্ষে এই আয়োজনে স্পন্সর হিসেবে আছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ, ভয়েজার এ্যাপারেলস লি. চৌধুরী পাড়া, ঢাকা (সাঙ্গু গ্রুপ) এবং ইজি ফ্যাশন লি.।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ