নুরে আলম, বিশেষ প্রতিনিধি
রাজধানী ঢাকার চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ও মসজিদ-ই নূরের বিস্তৃত আঙ্গিনায় শুরু হচ্ছে সিরাতুন্নবী সা. বইমেলা ২০২৩। উৎসবমুখর এই আয়োজন চলবে আগামী সপ্তাহের বৃহস্পতি শুক্রবার ও শনিবার (৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর)পর্যন্ত।
বইমেলা উদ্বোধন করবেন শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ও মসজিদ-ই নূরের মুতাওয়াল্লি ইমাদুদ্দীন নোমান। উৎসব মুখর এই মেলার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও ৭ দিন। মেলায় থাকবে নতুন বই, লেখক আড্ডা ও নানা রকম অফার। চলবে বক্তৃতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।
আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মেলার সার্বিক খোঁজখবর ও মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশ সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক সমিতি (বিসিপ) সভাপতি ও আবরণ প্রকাশণীর স্বত্à