শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

খতিবকে মোটরসাইকেল উপহার মসজিদ কমিটির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

“যখন দেশের বিভিন্ন স্থানে আলেম-উলামাদের জন্য দোয়া করার কারণে ইমাম ও খতিবদের চাকরিচ্যুত করা হচ্ছে, ঠিক সেই সময়ে আমার যাতায়াতের সুবিধার জন্য মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে একটি মোটরসাইকেল উপহার দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে আমাকে ঋণী করেছেন। আমি আবেগ আপ্লুত। এ উপহারের মাধ্যমে সমাজের প্রতি মুসলিম উম্মাহর আস্থা ও সম্মান বৃদ্ধি পাবে।" 

কথাগুলো বলছিলেন ফেনীর সোনাগাজী মধ্যম বাখরিয়া আল হেরা বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা জহিরুল হক। গত শুক্রবার জুমার নামাজের পরে খতিব মাওলানা জহিরুল হকের হাতে একটি মটর সাইকেল উপহার হিসেবে তুলে দেন কমিটির সদস্যরা।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল আজিজ গণমাধ্যমকে বলেন, এলাকার প্রবাসী, যুব সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অর্থায়নে এক লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে খতিবকে একটি মোটরসাইকেল উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এভাবে প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সম্মানিত করা হলে আলেম উলামারা উৎসাহিত হবেন।

সাধারণ সম্পাদক হাফেজ নিজাম উদ্দিন বলেন, আমরা চাই দেশের সব আলেম উলামাদের প্রাপ্য মর্যাদা দেওয়া হোক। সম্মানের সঙ্গে তারা চাকরি করুক।

এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর কাউন্সিলর মো. মোস্তফা, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল আজিজ, সহসভাপতি মো. মাঈন উদ্দিন, একরামুল হক, ফকির আহাম্মদ, সাধারণ সম্পাদক হাফেজ নিজাম উদ্দিন, সহসাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নূরনবী, নাসির উদ্দিন, কামাল উদ্দিন, জসিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ প্রমুখ।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ