মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

আমির হামজার পেশা কৃষি, বার্ষিক আয় কত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আমির হামজা নির্বাচনি হলফনামায় বার্ষিক আয় ৯ লাখ ১৬ হাজার ৪০০ টাকা দেখিয়েছেন। পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা ও কৃষি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে। 

হলফনামার তথ্য অনুযায়ী, আমির হামজার অস্থাবর সম্পদের মোট মূল্য ৪৬ লাখ ১১ হাজার ১২ টাকা। এর মধ্যে তার কাছে নগদ আছে ২ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা আছে ১২ লাখ ৪০ হাজার ৮৪২ টাকা। এর বাইরে তার গাড়ির মূল্য ২৫ লাখ ২৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক পণ্য ও আসবাবের উপহারমূল্য ৬ লাখ টাকা। তার স্ত্রীর উপহার হিসেবে পাওয়া ১০ ভরি স্বর্ণের দাম দেখানো হয়েছে ৬ লাখ টাকা।

আমির হামজার স্ত্রীর নামে আছে ৮ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকার (বর্তমান আনুমানিক মূল্য ২২ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকা) অস্থাবর সম্পদ। এর মধ্যে নগদ ১ লাখ টাকা আছে। ব্যাংকে আছে ১ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকা। তিন মেয়ের নামে ১ লাখ ২০ হাজার করে ব্যাংকে আছে ৩ লাখ ৬০ হাজার টাকা।

সর্বশেষ আয়কর রিটার্নে ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা আয় দেখানোর কথা হলফনামায় উল্লেখ করেছেন আমির হামজা। এই আয়ের বিপরীতে তিনি ৫৪ হাজার ৯৬০ টাকা আয়কর দিয়েছেন। আয়কর রিটার্নে ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩৬০ টাকার সম্পদ দেখিয়েছেন তিনি।

নির্বাচনের জন্য নিজের ব্যবসা ও কৃষি থেকে আয় করা ১৫ লাখ টাকা খরচ করবেন আমির হামজা। এ ছাড়া স্ত্রীর বাড়িভাড়া ও মোহর, শ্বশুরের চাকরি ও চাষাবাদ থেকে ৫ লাখ এবং বাবার চাষাবাদ থেকে প্রাপ্ত ৫ লাখ করে টাকা ধার নেবেন। স্বেচ্ছায় দান হিসেবে চাচার কাছ থেকে ৩ লাখ ও দুলাভাইয়ের কাছ থেকে নেবেন ৫ লাখ টাকা। এ ছাড়া যশোরে আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসক মহিউদ্দীন কাছ থেকে স্বেচ্ছায় দান হিসেবে নিচ্ছেন ৫ লাখ টাকা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ