মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

ইসলামী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনামূলক রাজনীতি দেশকে নৈতিক ও সামাজিক সংকটে ঠেলে দিয়েছে। এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো ইনসাফ ও জবাবদিহিতাপূর্ণ ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা।

শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর পুষ্পদাম কনভেনন মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠিত জেলা প্রতিনিধি সভায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর ও সচেতন শক্তি। তাই, পরিবর্তনের এই নেতৃত্ব শিক্ষার্থীদেরই দিতে হবে। আদর্শনিষ্ঠ ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমেই বঞ্চনামুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

জেলা প্রতিনিধি সভায় কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, ইসলামী ছাত্র রাজনীতি হলো আদর্শ ও নৈতিকতার রাজনীতি। যেখানে পদবী নয়, দায়িত্বকেই পরিচয় হিসেবে ধরা হয়। যেখানে নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়, বরং সেবা। যোগ্যতা, সততা ও ত্যাগের মাধ্যমে, আজকের দায়িত্ব পালনের মধ্য দিয়েই আগামী দিনের নেতৃত্ব তৈরি হয়।

তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবিচল প্রতিরোধ, শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার সংগ্রামে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি সংগঠনকে শক্তিশালী রাখতে ঐক্য বজায় রাখা অপরিহার্য, শৃঙ্খলায় ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আমাদের শক্তি। আমরা আজ শিক্ষার্থী, কিন্তু আগামীর জাতির নেতৃত্ব গড়ার দায়িত্ব আমাদের এবং সে পরিবর্তনের ভিত্তি হবে ইসলামী শিষ্টাচার ও সাহাবাদের বৈশিষ্ট্য অনুশীলন।

কেন্দ্রীয় সভাপতি দাওয়াত ও সংগ্রামে নবজাগরণ সৃষ্টি, আদর্শে অবিচল ও দায়িত্বকে ইবাদত হিসেবে গ্রহণ করে সারাদেশে সংগঠকদের দায়িত্ব আঞ্জাম দেয়ার আহ্বান জানান।

জেলা প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ, শেখ ফজলুল করীম মারুফ, শরিফুল ইসলাম রিয়াদ, কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার, ইমরান হোসাইন নূর, সাবেক সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, সাবেক জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, বর্তমান জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল প্রমূখ নেতৃবৃন্দ।

জেলা প্রতিনিধি সভায় সদ্য সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ