বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘ইসলাম ধর্ম কি জামায়াতে ইসলামী ইজারা নিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণার কৌশলের কড়া সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি বলেছেন, ‘দলটি ক্ষমতায় গেলে তাদেরই বিধিনিষেধ মেনে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।’

শনিবার (১০ জানুয়ারি) নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এমন সমালোচনা করেন।

আব্দুল কাদের লিখেছেন, ‘সিরাজগঞ্জ-৬ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান ঘোষণা দিয়েছেন, যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না, তাদের আর কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই।’

তিনি আরও লেখেন, ‘ইসলাম ধর্ম কি জামায়াতে ইসলামী ইজারা নিয়ে নিছে? এক-দুইজন বললে না হয় ব্যক্তির ভুল হিসেবে ধরে নিতাম; কিন্তু সবাই দেখি সেইম লাইনে কথা বলতেছে। এলার্মিং, আল্লাহ না করুক, দেখা গেলো আগামী দিনে তাদের সেট করে দেওয়া বিধিনিষেধের মধ্যেই ধর্ম-ধর্মীয় অনুশাসন পালন করতে হবে।’

আব্দুল কাদের লেখেন, ‘আরেকটা বিষয় এখানে কনসার্নের- জামাত তাদের বাহিরে আর কাউকে ইসলামের ধারক-বাহক ভাবেন না, হয়তো ঐরকম মুসলমানও ভাবেন না। তারাই সহীহ মুসলিম। যেমনটা পশ্চিম পাকিস্তানিরা ভাবতো।’

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ