বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

একবার ফোন চার্জে কত টাকার বিদ্যুৎ খরচ হয় জানেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্মার্টফোন এখন জীবনের নিত্যসঙ্গী—কথা বলা, ইন্টারনেট ব্যবহার কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম, সবকিছুই ঘুরে ফিরে ফোন কেন্দ্রিক। কিন্তু প্রতিদিন ফোন চার্জ দিতে কতটুকু বিদ্যুৎ খরচ হয়, তা কি কখনও ভেবে দেখেছেন?

সাধারণত একটি চার্জার ৫ থেকে ২০ ওয়াট শক্তির হয়ে থাকে। ধরা যাক, আপনি ১০ ওয়াটের চার্জার দিয়ে ফোন চার্জ করছেন। যদি ফোনটি সম্পূর্ণ চার্জ হতে ২ ঘণ্টা লাগে, তাহলে খরচ হয়:

১০ ওয়াট × ২ ঘণ্টা = ২০ ওয়াট-ঘণ্টা = ০.০২ ইউনিট বিদ্যুৎ।

অর্থাৎ, একবার ফোন চার্জে খরচ হয় মাত্র ০.০২ ইউনিট বিদ্যুৎ। প্রতিদিন একবার চার্জ দিলে বছরে খরচ হয়:

০.০২ × ৩৬৫ = ৭.৩ ইউনিট বিদ্যুৎ।

যদি প্রতি ইউনিটের মূল্য ১০ টাকা হয়, তাহলে বার্ষিক বিদ্যুৎ খরচ হবে আনুমানিক ৭০ থেকে ১০০ টাকা।

তবে মনে রাখবেন, চার্জ শেষ হওয়ার পরও যদি ফোন বা চার্জার প্লাগে সংযুক্ত থাকে, তাহলে কিছুটা বিদ্যুৎ অপচয় হয়। তাই ফোন চার্জ হয়ে গেলে চার্জার খুলে রাখাই ভালো। পাশাপাশি পুরনো চার্জারের বদলে শক্তি সাশ্রয়ী নতুন চার্জার ব্যবহার করাও সহায়ক।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ