বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ভূমিকম্প হওয়ার আগে সতর্কবার্তা দেবে গুগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভূমিকম্পের আগে ব্যবহারকারীদের সতর্ক করার উদ্যোগ নিয়েছে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল। 

চলতি বছরের এপ্রিল মাসে গুগলের এক ব্লগপোস্টে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্পের সময় মানুষ প্রায়ই অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েন। আগে থেকে কোনো সতর্কবার্তা না পেলে দুর্ঘটনার শিকার হন। এই কারণে গুগল ‘আর্থকুয়েক অ্যালার্ট’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে আগেভাগে অবহিত করবে।

ব্লগপোস্টে আরও বলা হয়েছে, 'ফিচারটি আমরা গত বছরের আগস্টে চালু করেছি। ইতোমধ্যেই নিউজিল্যান্ড ও গ্রিসের ব্যবহারকারীরা এটি ব্যবহার করছেন। আশা করা হচ্ছে, বিশ্বব্যাপী চালু হওয়ার পর এটি ব্যাপক জনপ্রিয়তা পাবে।'

গুগলের ফিলিপাইন বিষয়ক কান্ট্রি ডিরেক্টর বার্নাডেট নাকারিও বলেন, 'ফিলিপাইনে অচিরেই এই ফিচার চালু হবে। আর্থকুয়েক অ্যালার্ট ফিচারের মাধ্যমে আমরা দেশটিতে আমাদের পণ্য ও সেবার প্রচার-প্রসারও বাড়াতে চাই।'

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ