শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শ্রীলঙ্কায় কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ৩২ জনেরও বেশির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্যোগের ফলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেশের বেশ কিছু অংশে প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে দেশের মধ্য প্রদেশের চা উৎপাদনকারী পার্বত্য অঞ্চলেই ১৮ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার একই অঞ্চলে ভূমিধসে আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন।

গত সপ্তাহ থেকে দেশটি তীব্র আবহাওয়ার সঙ্গে লড়াই করছে। ভারী বৃষ্টিপাতের ফলে ঘর-বাড়ি, ক্ষেত এবং রাস্তাঘাট প্লাবিত হয়ে গেছে। অনেক জলাধার এবং নদী উপচে পড়েছে, যার ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশগুলোকে সংযুক্ত করার কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু এলাকায় রেল লাইন বন্যায় প্লাবিত করেছে।

স্থানীয় টেলিভিশনে দেখানো হয়েছে, কলম্বো থেকে প্রায় ৪১২ কিলোমিটার পূর্বে পূর্বাঞ্চলীয় শহর আমপাড়ার কাছে নৌবাহিনীর উদ্ধার তৎপরতা চলছে। এই তীব্র আবহাওয়া প্রায় ৪ হাজার পরিবারকে প্রভাবিত করেছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ