বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

নতুন রঙয়ের সন্ধান: 'ওজ' পদ্ধতিতে দেখা যাচ্ছে 'ওলো'


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মুহাম্মদ মিজানুর রহমান ||

রঙের জগৎ যে এখনও পুরোপুরি আবিষ্কৃত হয়নি, তা প্রমাণ করল যুক্তরাষ্ট্রের এক গবেষণা দল। আমাদের চোখ সাধারণত দৃশ্যমান আলোর একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকা রঙই দেখতে পায়—যাকে বলে ভিজিবল স্পেকট্রাম। তবে এবার বিজ্ঞানীরা এমন এক পদ্ধতি আবিষ্কার করেছেন, যার মাধ্যমে সীমিত এই পরিধি অতিক্রম করে নতুন এক ধরনের রঙ দেখা সম্ভব হয়েছে। এই নতুন রঙের নাম দেওয়া হয়েছে ‘ওলো’, আর পুরো পদ্ধতিটিই নাম পেয়েছে ‘ওজ’।

এ নামের উৎসও বেশ চমকপ্রদ। বিখ্যাত সাহিত্যিক লিম্যান ফ্র্যাঙ্ক ব্যোম এর লেখা ‘দ্য উইজার্ড অব ওজ’ গল্পে ছিলো এক কাল্পনিক শহর—ওজের শহর। সে শহরের মানুষ সবুজ পান্নার তৈরি এক চশমা পরে সবকিছু দেখে। ফলে পুরো শহরই তাদের চোখে সবুজ রঙের মনে হয়। বাস্তবেও বিজ্ঞানীরা এমন এক 'চশমার' মতো প্রযুক্তি তৈরি করেছেন, যা দিয়ে দেখা যায় আমাদের পরিচিত রঙের বাইরের কিছু—অদেখা এক রঙ!

গবেষণাটি পরিচালিত হয়েছে অত্যন্ত জটিল চাক্ষুষ পরীক্ষার মাধ্যমে। প্রথম ধাপে প্রায় শতাধিক মানুষের ওপর পরীক্ষা চালানো হলেও, শেষ পর্যন্ত মাত্র ৫ জন মানুষ এই রঙ দেখতে সক্ষম হন। এটিই ‘ওলো’ নামক রঙের প্রথম দর্শন। গবেষকরা বলছেন, এটি এমন এক রঙ—যা আগে কখনো কোনো মানুষের চোখে ধরা পড়েনি। বিজ্ঞানীরা আশা করছেন, এই আবিষ্কার ভবিষ্যতে মানুষের রঙ চেনার ক্ষমতার একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে। এই পদ্ধতি শুধু চাক্ষুষ অভিজ্ঞতার বিস্তারে নয়, বরং মস্তিষ্কের রঙ প্রক্রিয়াজাত করার উপায় সম্পর্কেও নতুন ধারণা দেবে। 

রঙ নিয়ে এতদিন যা জানা ছিল, তার গণ্ডি পেরিয়ে এই আবিষ্কার একটি রঙিন ভবিষ্যতের দিকেই যেন ইঙ্গিত দিচ্ছে—যেখানে 'অদেখা' রঙও একদিন হয়ে উঠতে পারে 'চেনা' রঙের মতোই পরিচিত।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ