শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৭ কি‌লো‌মিটার যানজট আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা

গুগলে পিডিএফ ফাইল অনুবাদ করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গুগল ট্রান্সলেট সুবিধা ব্যবহার করে এক ভাষার শব্দ বা বাক্য অন্য ভাষায় অনুবাদ করা যায়। এ জন্য বাড়তি কোনো কষ্টও করতে হয় না। টেক্সট বক্সের ঘরে শব্দ বা বাক্য লিখে প্রয়োজনীয় ভাষা নির্বাচন করলেই সে ভাষায় বাক্যটি অনুবাদ করে দেয় গুগল ট্রান্সলেট। কিন্তু অনেক সময় পিডিএফ ফাইলের লেখাও অনুবাদ করার প্রয়োজন হয়।

তখন পিডিএফ ফাইলে থাকা লেখাগুলো টেক্সট বক্সের ঘরে লিখে অনুবাদ করতে গেলে বেশ সময় লাগে। তবে গুগল ট্রান্সলেট ব্যবহার করে চাইলেই সরাসরি পিডিএফ ফাইলে থাকা লেখা অনুবাদ করা যায়।
যেভাবে করবেন:

> পিডিএফ ফাইল অনুবাদের জন্য প্রথমে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে প্রবেশ করে ওপরে থাকা ‘ডকুমেন্টস’ অপশনে ক্লিক করতে হবে।

> এরপর কোন ভাষার লেখা কোন ভাষায় অনুবাদ করতে হবে, তা নির্ধারণ করতে হবে।

> এবার ‘ব্রাউজ ইউর ফাইলস’ অপশনে ক্লিক করে কম্পিউটারে থাকা পিডিএফ ফাইল আপলোড করে ‘ট্রান্সলেট’ বাটনে ক্লিক করতে হবে।

> এরপর ‘ডাউনলোড ট্রান্সলেশন’ বাটনে ক্লিক করলেই অনুবাদ করা লেখা পিডিএফ ফাইল আকারে কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ