শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৭ কি‌লো‌মিটার যানজট আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা

ফেসবুকের সার্ভার ডাউন নিয়ে ইলন মাস্কের রসিকতা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

হঠাৎ করে বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুকের সার্ভার ডাউন হয়ে যায়। একই সঙ্গে ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে। এই ঘটনার পর রসিকতা করে নিজের সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দেন ইলন মাস্ক।

মঙ্গলবার (০৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

এর কিছুক্ষণ পর মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, মানুষ আমাদের পরিষেবাগুলো ব্যবহারে সমস্যায় পড়ছেন- এ বিষয়ে আমরা অবগত। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

অ্যান্ডি স্টোনের পোস্টের স্ক্রিনশটসহ একটি ছবি ইলন মাস্ক শেয়ার করেন। তাতে দেখা যায়- একটি পেঙ্গুইনকে স্যালুট করছে তিনটি পেঙ্গুইন।

ছবিটিতে খেয়াল করলেই বুঝতে বাকি থাকে না, ইলন মাস্ক এটি দ্বারা কী বুঝাতে চেয়েছেন। ছবিতে দেখা যায়- মেটার তিনটি প্রতিষ্ঠান ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জার এক্সকে স্যালুট করছে। মাস্কের পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তবে কী কারণে এই ধরনের সমস্যা তৈরি হয় তা জানা যায়নি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ