বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

ব্যবহারকারীদের সুবির্ধাতে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এবার স্ট্যাটাসের ক্ষেত্রে যুক্ত করতে যাচ্ছে নতুন ফিচার। এতদিন চ্যাটের পাশে থাকত স্ট্যাটাস অপশন। সেখানে ক্লিক করলে পর পর সকলের স্ট্যাটাস দেখা যেত। এবার স্ট্যাটাস দেখা যাবে চ্যাট উইন্ডোতেও  । 

ধরুন আপনি চ্যাট করছেন কারো সাথে । নামের নিচে যেখানে অনলাইন দেখায়, বা লাস্ট সিন দেখায় সেখানেই দেখাবে স্ট্যাটাস। ঠিক যেভাবে দেখা যাচ্ছে উপরের ছবিটিতে। চাইলে চ্যাটিং অবস্থায় মুহূর্তে দেখতে পারবেন স্ট্যাটাস। এ জন্য আলাদা করে সময় ব্যয় করতে হবে না। দ্রুতই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন এই ফিচারের সুবিধা। 

এর আগেও মেসেজিং এই প্ল্যাটফর্ম নতুন একটি ফিচার নিয়ে এসেছে। যার মাধ্যমে অন্যের সাথে অডিও-ভিডিও কলে কথা বলার সময় নিজের লোকেশন লুকিয়ে রাখা যাবে। মূলত হোয়াটসঅ্যাপে কল করার সময় আইপি লোকেশন হাইড করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ফিচারটি। ফলে অ্যাপটির ব্যবহারকারীরা আরো ভালোভাবে এবং আরো গোপনীয়তার সাথে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্টের মাধ্যমে তাদের এই নতুন ফিচারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ