বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

একসঙ্গে ৪টি অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দিলো ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ফেসবুকে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। যা ব্যবহারকারীদের ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করছে। এবার ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন একটি ফিচার, যার মাধ্যমে একজন ব্যবহারকারী একসঙ্গে ৪টি অ্যাকাউন্ট খুলতে পারবেন।

আপনি যদি ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে এই ফিচারটি আপনার জন্য সেরা। মেটা ফেসবুকে মাল্টিপল পারসনাল প্রোফাইলস ফিচার অর্থাৎ একাধিক ব্যক্তিগত প্রোফাইল ফিচার চালু করেছে। এই ফিচারটি চালু হওয়ার পর একজন ব্যবহারকারী ফেসবুকে চারটি প্রোফাইল তৈরি করতে পারবেন।

এই ফিচারের ভুয়া অ্যাকাউন্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর নানান সুবিধাও আছে। আপনি প্রতিটা অ্যাকাউন্ট থেকেই টাইপ কন্টেন্ট শেয়ার করতে পারবেন। সব প্রোফাইলের ফিড আলাদা হবে। এগুলো ছাড়াও, আপনি লগইন আপশনের মাধ্যমে বিভিন্ন প্রোফাইলে স্যুইচ করতে পারবেন।

তবে যে ব্যবহারকারীরা একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন, তারা ডেটিং, মার্কেটপ্লেস, পেশাদার মোড এবং পেমেন্টের মতো ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবেন না। আগের মতোই সব প্রোফাইলের জন্য মেসেজিং সুবিধা পাওয়া যাবে না। এর মানে হল চারটি অ্যাকাউন্ট হলেও আপনি একটি প্রোফাইলেই মেসেজিং সুবিধা পাবেন।

সূত্র: টেকক্রাঞ্চ

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ