বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮


যুব আন্দোলনের কেন্দ্রীয় বৈঠক, সংগঠন শক্তিশালী করতে দিকনির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মপরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর পল্টনস্থ আইএবি মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।

বৈঠক সঞ্চালনা করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল রহমাতুল্লাহ বিন হাবিব।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও সুসংহত করতে দায়িত্বশীলদের প্রয়োজনীয় পরামর্শ দেন। তার দিকনির্দেশনা দায়িত্বশীলদের মধ্যে নতুন উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

বৈঠকে সমসাময়িক বিভিন্ন বিষয়, চলমান সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংগঠনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আ হ ম আলাউদ্দিন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাঃ শফিকুল ইসলাম, দফতর সম্পাদক কে এম শামীম আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমদ মানসুর, প্রকাশনা সম্পাদক এ কে এম আব্দুজ জাহের আরেফী, আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক ইমতিয়াজ আহমদ সজল, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, অর্থ সম্পাদক মাওলানা ওয়ালিউল্লাহ তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক এম হাসিব গোলদার এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহা. বদরুল আমিন।

বৈঠকে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংহত ও কার্যকর করতে দায়িত্বশীলদের আন্তরিকতা, নিষ্ঠা ও সক্রিয়তার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ