মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী

ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ থেকে মুক্তির পর দেশে দৃশ্যত সুষ্ঠু নির্বাচন হলেও আট মাস পেরিয়ে এখনো স্থিতিশীলতা আসেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বরং এ সময়ে ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে বলে অভিযোগ করেছেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন এই নেতা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, একটি সফল গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি ফ্যাসিবাদের করালগ্রাস থেকে মুক্ত হয়েছে। এরপর দৃশ্যত সুষ্ঠু একটি নির্বাচনও হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, নির্বাচনের আট মাস পার হলেও দেশে স্থিতিশীলতা আসেনি। বরং ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে।

তিনি বলেন, পরিস্থিতি এতটাই নাজুক যে সরকারকে নতুন করে সংহতি সংলাপের আয়োজন করতে হচ্ছে। অথচ প্রত্যাশা ছিল, গণ-অভ্যুত্থানের পর সংস্কার ও বিচার সম্পন্ন করে জাতি ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। কিন্তু তা না হওয়ায় দেশের বর্তমান পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রযাত্রী হিসেবে এই পরিস্থিতিতে তাদের পক্ষে বসে থাকা সম্ভব নয়। তাই আগামী ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

তিনি জানান, আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা করা হবে।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ