নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ মডেল উপজেলা শাখার উদ্যোগে দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ মডেল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি হাজী আব্দুস সোবহান মুন্সি, সহসভাপতি হাফেজ মাওলানা আবু সাঈদ ও হাজী মো. আব্দুল হাকিম মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু তালেব মোল্লাহ, প্রচার সম্পাদক মো. সাহিদুল ইসলাম এবং অর্থ সম্পাদক হাজী আবুল কালাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন রুহিতপুর ইউনিয়ন শাখার সভাপতি হাজী মো. মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি হাফেজ মো. আরাফাত আলী, সহসভাপতি হাফেজ আব্দুল জব্বার, সেক্রেটারি মো. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কম্বল বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের নির্দেশনা অনুসরণ করে নিজেদের ব্যবহারের উপযোগী মানের কম্বলই শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে। মানুষের প্রতি সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আইও/