নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লাকসামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের ষষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় লাকসাম পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আলহাজ সেলিম মাহমুদ। বিশেষ বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুহাম্মদ সাইফুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি হাফেজ মাওলানা নূরুদ্দীন হামিদী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের উপদেষ্টা আলহাজ মুহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা নূরে আলম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ নূরে আলমসহ জেলা ও থানা পর্যায়ের নেতারা। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মুফতি হাবিবুন্নবী ইমন।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, যুবসমাজের নৈতিক ও আদর্শিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে যুবকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা। তাঁরা যুবকদের আদর্শিক চেতনায় উজ্জীবিত হয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি শায়খে চরমোনাইয়ের পরামর্শক্রমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মুফতি হাবিবুন্নবী ইমন, সহসভাপতি হিসেবে ডা. আব্দুল মমিন মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ জিল্লুর রহমানের নাম ঘোষণা করা হয়।
আইও/