সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রিয়াদে হুথিদের হামলায় বাংলাদেশি আলেম ও ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহ বদরের নিহত হওয়ার ঘটনায় শোক ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। সংগঠনটি তাঁর লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে জানাজা ও দাফনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

রিয়াদ বিমানবন্দরে হামলার পর বাংলাদেশি আলেম ও ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহ বদর নিখোঁজ রয়েছেন বলে গত ১০ অক্টোবর বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে তাঁর সন্ধান না পাওয়া নিয়ে পরিবার, সহকর্মী ও স্বজনদের উদ্বেগের কথা উঠে আসে। পরবর্তী সময়ে তাঁর আপন ছোট ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত আইডি থেকে তাঁর মৃত্যুর খবর জানান।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি ও সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান নাসরুল্লাহ বদরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে জানাজা ও দাফনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।

আজ এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি ও সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এ আহ্বান জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া একজন বাংলাদেশি আলেমের এমন মর্মান্তিক মৃত্যু গভীরভাবে বেদনাদায়ক। এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহত বাংলাদেশিদের সুচিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।

নাসরুল্লাহ বদরের মরদেহ দেশে ফিরিয়ে এনে যথাযথ জানাজা ও দাফনের ব্যবস্থা করতে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের দাবি জানান তাঁরা।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় আহত বাংলাদেশিরা যথাযথ চিকিৎসা ও মানবিক সহায়তা পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে হবে। আহত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সৌদি আরব ও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সংগঠনটির নেতারা বলেন, এ ঘটনা বাংলাদেশের মধ্যপ্রাচ্যনীতি পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা সামনে এনেছে। মধ্যপ্রাচ্যে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং হজ ও ওমরাহ পালন করতে যাওয়া নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশিদের উদ্ধার, চিকিৎসা, কনস্যুলার সহায়তা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সুস্পষ্ট ব্যবস্থা থাকা জরুরি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ