সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে বৈষম্য ও স্বৈরতন্ত্রমুক্ত জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

রোববার (১১ অক্টোবর) সিলেটের রেজিস্ট্রি মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে গণরায় কার্যকর করতে হবে। একই সঙ্গে জুলাই সনদে রাষ্ট্রীয় সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে জনগণের দুর্ভোগ কমাতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। বাজারে সিন্ডিকেট ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি দলীয়করণমুক্ত প্রশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি মুহাম্মদ উল্লাহ এমপি, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান এবং ঢাকা উত্তরের সহসভাপতি মাওলানা এহসানুল হকসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ