সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

রিয়াদে হামলা: আহত বাংলাদেশিদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বিকেএমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আহত বাংলাদেশিদের সুচিকিৎসা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

রোববার (১১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সফররত যাত্রীসহ নিরীহ মানুষের হতাহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। বেসামরিক মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সংঘাতের কারণে যেন নিরীহ মানুষকে প্রাণ হারাতে না হয়, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বিবৃতিতে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদরাসার ৪৫ জন শিক্ষক রিয়াদ বিমানবন্দরে ট্রানজিটের সময় হামলার শিকার হন। তাঁদের মধ্যে ৩২ জন নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। মাদরাসাটির কয়েকজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে মাওলানা সাঈদ আহমেদের একটি পা এবং মাওলানা সাফফাত হোসাইনের দুটি পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর এসেছে।

রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়ার তথ্য উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।

তিনি সৌদি আরব ও ইয়েমেনের হুথি কর্তৃপক্ষের প্রতি ওমরাহযাত্রীসহ সব বেসামরিক মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আহতদের সুচিকিৎসা, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

মাওলানা জালালুদ্দীন আহমদ আরও বলেন, আঞ্চলিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে। নিরীহ মানুষের জীবন রক্ষা এবং বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সৌদি আরবে আহত বাংলাদেশিদের সুচিকিৎসা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। একই সঙ্গে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ