সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ও পরীক্ষা স্থগিতের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। তিনি এ ঘটনাকে বেকারদের সঙ্গে প্রহসনের চূড়ান্ত প্রদর্শনী বলে মন্তব্য করেছেন।

শনিবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, প্রবাদ আছে, ‘শক্তের ভক্ত, নরমের যম।’ এ দেশে বেকারদের ঠকানো সবচেয়ে সহজ। যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে সারা দেশ থেকে প্রায় তিন লাখ চাকরিপ্রার্থী ঢাকায় এসেছেন। যাঁদের অনেকের নাশতা খাওয়ার টাকাও নেই, তাঁরাও হাজার হাজার টাকা খরচ করে পরীক্ষায় অংশ নিতে এসেছেন।

তিনি বলেন, পরীক্ষার হলে ওএমআর শিট পূরণের পর পরীক্ষার্থীরা পরীক্ষা স্থগিতের খবর শুনতে পান। প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা এবং একটি অসাধু চক্রের কাছে প্রশাসনের অসহায়ত্ব এ ঘটনায় ফুটে উঠেছে। এমন ঘটনা বেকারদের সঙ্গে প্রহসনের শামিল।

শেখ ফজলুল করীম মারুফ আরও বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অসাধু চক্রের সদস্যদের সঠিক তদন্তের মাধ্যমে শনাক্ত করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। বেকারদের স্বার্থ উপেক্ষা করে সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের এ নেতা।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ