সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো ধরনের দ্বিধা-সংশয় বা ওয়াসওয়াসা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, অনেক চিন্তাভাবনা ও যথেষ্ট সময় নিয়েই তাঁরা বর্তমান রাজনৈতিক অবস্থানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে নরসিংদী জেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সুধী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, ‘আমরা আমাদের রাজনৈতিক অবস্থান নিয়ে ওয়াসওয়াসা লালন করি না। আমরা কখনোই সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করি না। অনেক চিন্তাভাবনা করে এবং যথেষ্ট সময় নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিসের চলমান রাজনৈতিক অবস্থানের কারণে শুধু দলটির রাজনীতিই নয়; বাংলাদেশের হকপন্থী দেওবন্দি ঘরানার ইসলামী রাজনীতি এবং বাংলাদেশপন্থী ও ইসলামপন্থীদের রাজনীতিও সুসংহত হবে, ইনশাআল্লাহ।’

নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূরের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা ওলিউল্লাহ। স্বাগত বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ শেরপুরী।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ